কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ এ ০৫:২১ PM
কন্টেন্ট: পাতা
এক নজরে বরিশাল বিভাগ
বরিশাল বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের একটি। এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবস্থিত। ১৯৯৩ সালে তৎকালীন খুলনা বিভাগের ছয় জেলা নিয়ে এই বিভাগের যাত্রা শুরু হয়।
নদ-নদী
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জালের ন্যায় নদী ছড়িয়ে আছে; বরিশাল বিভাগেও তেমনই নদ-নদীর সংখ্যা প্রচুর। এই বিভাগের উল্লেখযোগ্য নদ-নদীসমূহ হচ্ছে কীর্তনখোলা, মেঘনা, ধানসিঁড়ি।
শিক্ষা প্রতিষ্ঠান
ব্রজমোহন কলেজ বরিশাল বিভাগের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৮৮৯ সালে অশ্বিনীকুমার দত্ত প্রতিষ্ঠা করেন। বর্তমানে উচ্চ শিক্ষার জন্য বরিশাল বিভাগে দুটি সরকারি বিশ্ববিদ্যালয় ( বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় (গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ), দুটি সরকারি মেডিকেল কলেজ (শের-এ-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়, পটুয়াখালী মেডিকেল কলেজ) ও একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ) রয়েছে। এছাড়াও প্রতি জেলায় উচ্চ শিক্ষার জন্য বেশ কয়েকটি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। উচ্চমাধ্যমিক পর্যায়ে বরিশাল বোর্ডে ২০টি সরকারি কলেজ সহ মোট কলেজের সংখ্যা ৩০৯টি।
ধর্ম
বরিশাল বিভাগে মুসলিম ও হিন্দুসহ কিছু সংখ্যক খ্রিষ্টান,বৌদ্ধ ও অন্যান্য ধর্মের লোকজন একত্রে বসবাস করে।
জেলাসমূহ
এই বিভাগের মোট জেলার সংখ্যা ৬ (ছয়) টি; অন্তর্ভুক্ত জেলাসমূহ হলোঃ
বহিঃসংযোগ
|
|
|
|
|
| |
|
|
| ||||
|
| ||||
|
|
| ||||
|
|
| ||||
|
| |||||
| ক্রমিক | বিষয় | পরিসংখ্যান |
| ০১ | প্রতিষ্ঠাকাল | ০১ জানুয়ারী ১৯৯৩ |
| ০২ | আয়তন (বর্গ কিঃ মিঃ) | ১৩,২৯৫ |
| ০৩ | লোক সংখ্যা | ৮১,৭৩,৭১৮ জন (আদমশুমারী-২০০১) |
| ০৪ | পৌরসভার সংখ্যা | ২৪ |
| ০৫ | উপজেলা | ৪১ |
| ০৬ | ইউনিয়ন | ৩৫২ |
| ০৭ | গ্রাম সংখ্যা | ৪১৯৫ |
| ০৮ | শিক্ষার হার (%) | ৬৩.৬ |
| ০৯ | বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ০১ |
| ১০ | কলেজ | ২২১ (সরকারী-২১ এবং বেসরকারী-২০০) |
| ১১ | মাধ্যমিক বিদ্যালয় | ১,৩৬১ (সরকারী-২০ এবং বেসরকারী-১,৩৪১) |
| ১২ | জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় | ৩১০ |
| ১৩ | পি.টি.আই | ০৫ |
| ১৪ | কারিগরী স্কুল | ২১ |
| ১৫ | টেক্র্টাইল কলেজ | ০২ |
| ১৬ | প্রাথমিক বিদ্যালয় | ৫,৬৯৩ (সরকারী-৩,৩০৫ এবং রেজিস্ট্রার্ড-২,৩৮৮) |
| ১৭ | মাদ্রাসা | ২,১৪৮ (দাখিল, আলীম, ফাজিল - ১১৯৭ অন্যান্য- ৯৫১) |
| ১৮ | ইউনিয়ন ভূমি অফিস | ২৫৪ |
| ১৯ | মৌজা | ৩,১৩৭ |
| ২০ | হাট-বাজার | ১,১২৩ |
| ২১ | জলমহাল | ৭২৬ |
| ২২ | বালুমহাল | ৫৭ |
| ২৩ | ধর্মীয় প্রতিষ্ঠান | ২১,১৭৭ (মসজিদ-১৮,৮৫৯, মন্দির-২,২৯১,গীর্জা-২৭) |
| ২৪ | আধুনিক হাসপাতাল | ০৬ |
| ২৫ | স্বাস্থ্য কমপেস্নক্স | ৩৬ |
| ২৬ | টিবি ক্লিনিক | ০৪ |
| ২৭ | মা ও শিশু কল্যাণ কেন্দ্র | ০৮ |
| ২৮ | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র | ২২৯ |
| ২৯ | ডায়াবেটিক হাসপাতাল | ০৪ |
| ৩০ | স্যাটেলাইট ক্লিনিক | ২,১৭৯ |
| ৩১ | সরকারী শিশু সদন | ০৯ |
| ৩২ | খাদ্য গুদাম | ৮০ |
| ৩৩ | ডাক বাংলো | ৭১ |
| ৩৪ | সার্কিট হাউজ | ০৬ |
| ৩৫ | ব্যাংক (সর্বমোট শাখা) | ২৪৪ |
| ৩৬ | বিসিক শিল্প নগরী | ০৪ |
| ৩৭ | মৎস্য বন্দর | ২৪ |
| ৩৮ | বনাঞ্চল (একর) | ৪,৪৫,০০৯ |
| ৩৯ | ফেরী ঘাট | ৫৮ |
| ৪০ | স্টেডিয়াম | ১১ |
| ৪১ | ফায়ার সার্ভিস স্টেশন | ২২ |
| ৪২ | এনজিও সংখ্যা | ৪২২ |